দেশ সবার আগে। দেশের ভিতরে থেকে দেশবিরোধী মন্তব্য করা বা লেখার আগে পাঁচবার ভাবতে হবে। যাদবপুরের সভায় বুধবার, ৯ সেপ্টেম্বর এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি শপথ নিয়েছি, এই যাদবপুর যেখানে সেন্টার অফ এক্সেলেন্স, যেখানে ঋষি অরবিন্দর ভূমি— সেখানে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ আর কিষেণজিকে ‘রেড স্যালুট’ দেওয়া লোকেদের শিকড় থেকে তুলে ফেলব। এদের কী করে সাফ করতে হয় তা তাঁর জানা আছে। এদিনই মুখ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বিধানসভায় ঐতিহাসিক বিল পেশ হতে চলেছে। উচ্চশিক্ষামন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রীকে বলেছি আমাকেও ১৫-২০ মিনিট বলার সুযোগ দিতে। এদিন গোলপার্ক থেকে 'গেরুয়া সম্মান যাত্রার'সূচনা করেন মুখ্যমন্ত্রী। মিছিল চলে গোলপার্ক থেকে যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড পর্যন্ত। পরে এইট-বি বাসস্ট্যান্ডেই সভায় করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। যাদবপুরে জাতীয়বাদ প্রতিষ্ঠার ব্যাপারে যে তিনি আত্মবিশ্বাসী তা আরও একবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশ বিরোধী’ শক্তির মোকাবিলা কী ভাবে করতে হয়, সেটাও এই বাংলার মুখ্যমন্ত্রীর জানা আছে।
Suvendu Adhikari warns against anti-national remarks in Jadavpur speech