দক্ষিণবঙ্গে রবিবার, ১৯ এপ্রিল এবং সোমবার, ২০ এপ্রিল এই ২ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে জেলায় জেলায়। ২১ এবং ২২ এপ্রিল সবথেকে কষ্টদায়ক উষ্ণ পরিস্থিতি তৈরি হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে। ২৩ এপ্রিল থেকে আবার বৃষ্টি শুরু। ২৩ এপ্রিল পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস। বিশেষত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা বৃষ্টি পাবে। কলকাতায় আপাতত কোনও তাৎপর্যপূর্ণ ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। উল্টে আগামী সোমবারের মধ্যে ক্রমান্বয়ে দিনের পারদ বৃদ্ধির কারণে কলকাতা ও লাগোয়া জেলায় কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হতে চলেছে। ২৩ এপ্রিল বৃষ্টি হতে পারে ভোটের জেলা মুর্শিদাবাদ বীরভূমে। সেখানেও বৃষ্টিকে সঙ্গী করেই ভোটদান চলতে পারে দুপুরের পর থেকে। এই সময়কালের মধ্যে অর্থাৎ ২২ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত উত্তরে প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় তাপমাত্রার উল্লেখযোগ্য উত্থান নেই।
temperature to rise in south bengal from april 19 to 20 with rain forecast from april 23