Advertisement

Bengal Weather: ছাতা রেনকোর্ট রেডি করে রাখুন! বর্ষায় বৃষ্টি শুরু হল বলে! দিনক্ষণ বলে দিল হওয়া অফিস!

দেখতে দেখতে শুরু হয়ে গেল জুন মাস। বছরের ষষ্ঠ মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের মানুষকে আবারও মোকাবিলা করতে হচ্ছে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও সেই বৃষ্টি খুব বেশি স্বস্তি এনে দিতে পারেনি। কোথাও কোথাও বিকেলের দিকে কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে, আবার কোথাও ঝোড়ো হাওয়াও বইতে দেখা গেছে। কিন্তু সেই স্বস্তি ছিল খুবই সাময়িক। বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এসেছে ভ্যাপসা গরম। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘরের ভিতরে যেমন অস্বস্তি, তেমনই বাইরে বেরোলেও ঘাম ঝরছে অবিরাম।

The beginning of June brings heat and humidity challenges in West Bengal

Advertisement