Advertisement

West Bengal Weather Update: অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি! সাবধান,কয়েক ঘণ্টায় আপনার জেলায় প্রলয় ধেয়ে আসছে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে এখন ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। ফলে পশ্চিমবঙ্গের উপর তার প্রত্যক্ষ প্রভাব কার্যত শেষ হয়েছে। তবে নিম্নচাপ সরে গেলেও মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। বর্তমানে এই অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকার উপর দিয়ে পুরি হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম হলেও আগামী সপ্তাহের শুরু থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড় ও ডুয়ার্স এলাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে একাধিক জেলায় জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা।দক্ষিণবঙ্গে শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি অথবা হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। তবে অধিকাংশ সময় আকাশে মেঘ ও রোদের লুকোচুরি চলবে। রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির জোর বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

The monsoon remains active over West Bengal

Advertisement