দোরগোড়ায় ২১ জুলাই। বিগত বছরগুলিতে এই দিনে তৃণমূলের শহীদ স্মরণের মহাসভা দেখেই অভ্যস্ত হয়ে পড়েছিল বঙ্গবাসী। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারের ২১ জুলাই নিয়ে বিশেষ চর্চা রয়েছে। কারণ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল এখন ভেঙে খানখান। একদিকে কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত ব্যানার্জির শিবির। এছাড়া তৃণমূলের ২০ জন লোকসভার সাংসদ বর্তমানে ন্যাশানালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে। সেই সমস্ত সাংসদদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। আর এবার সেই কাকলিরই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ছড়াল নয়া জল্পনা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কাকলি লেখেন, ২১ জুলাইয়ের ভয়ঙ্কর পরিণতিতে ১৩ প্রাণের চলে যাওয়া ভুলিনি। পরিবার গুলো আজও আছে, কষ্টে । ইদানিং সময় মঞ্চ আলো করে অবিশ্বাস ভাইদের রঙিনদের নিয়ে ধাক্কাধাক্কিতে তারা পিছনে। আর আমরা? যারা ৪০ বছর ভিখারী পাসওয়ান, ফেলানি বসাক, অনিতা দেওয়ান, চম্পলা সর্দার, রাধারানী আরি, তাপসী মালিক, বন্ধন দাস, কৃষ্ণ চক্রবর্তী, নেতাই, গড়বেতা, নন্দীগ্রাম লালগড় ছুটে বেড়িয়েছি পরিবার, পেশা, রোজগার জীবনকে পিছে ফেলে! আজ অপরিণত নির্বোদ দ্বারা অপমানিত। শহিদের প্রতি শ্রদ্ধা 'শহীদ তুমি ঘুমাও এখন আমরা লড়াই চালিয়ে যাবো'। শহিদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করতে ২১ তারিখ দিল্লির পথে থাকব। লেখার সঙ্গে একটি ছবিও পোস্ট করেন কাকলি। যেখানে মমতা ব্যানার্জীকে দেখা যাচ্ছে। আর এই ছবি ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।
The significance of 21 July amid political changes in West Bengal