Advertisement

Dum Dum News: প্রমোটারের কোটি টাকা 'তোলাবাজির' অভিযোগে গ্রেপ্তার TMC Councillor! MLA-MP হলে তো দেশ বিক্রি করত?

ভয় দেখিয়ে, চাপ সৃষ্টি করে, দফায় দফায় আদায় করা হয়েছে প্রায় 80 লক্ষ টাকা! অভিযোগ, কোটি টাকার সেই তোলাবাজির চক্রে নাম জড়িয়েছে তৃণমলের প্রাক্তন জনপ্রতিনিধি থেকে শুরু করে সিন্ডিকেটের মাথারও। প্রশ্ন উঠছে, সাধারণ একজন ব্যবসায়ী যদি নিজের জমিতে কাজ করতেও নিরাপদ না হন, তাহলে তাঁর নিরাপত্তা কোথায়? আর রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় যদি এমন অভিযোগ ওঠে, তাহলে সেই ক্ষমতা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? এই অভিযোগ সত্যি হলে, এটা শুধু একজন প্রোমোটারের কাছ থেকে টাকা আদায়ের ঘটনা নয়— এ যেন ভয় দেখিয়ে ব্যবসার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ! আর এখানেই উঠছে আরও বড় প্রশ্ন—জনপ্রতিনিধির পদে থাকা মানুষই যদি তোলাবাজির অভিযোগে অভিযুক্ত হন, তাহলে ক্ষমতা আরও বড় হলে কী হতে পারত?

Advertisement