প্রধানমন্ত্রী মোদীকে এবার সরাসরি আক্রমণ করলেন টিএমসির প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিম। দুর্গা পুজো নিয়ে মোদীর তৎপরতা শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে। এমনটাই বললেন ববি হাকিম। 'বাংলা ও বাঙালিদের জন্য ভাবেন না মোদী। ভাবলে অনেক বছর আগেই দুর্গা পুজো নিয়ে কথা বলতেন তিনি। এবছর আলাদা করে বলতেন না।' বললেন ফিরহাদ।