Advertisement

Cooch Behar News: কাটমানি ফেরতের কথা দিয়েও ভ্যানিস TMC নেতা আব্দুল! Suvenduর পুলিশ কলার ধরে আদায় করবে!

একটা ঘরের স্বপ্ন… মাথার ওপর একটা পাকা ছাদ… আর সেই স্বপ্নটুকু পূরণ করার আশায় কারও হাতে তুলে দেওয়া হয়েছিল 10 হাজার টাকা, কারও হাতে 20 হাজার! বলা হয়েছিল, ঘর হবে। সরকারি আবাস যোজনার ঘর। আর সেই ঘরের আশাতেই বিশ্বাস করে টাকা দিয়েছিলেন মানুষগুলো। কিন্তু ঘর পাওয়ার পর যখন সেই টাকা ফেরত চাওয়া হল, তখন নাকি মিলল আশ্বাস—“টাকা ফেরত দিয়ে দেব।” সেই আশ্বাসেই কেটে গেল দিন, তারপর সপ্তাহ। কিন্তু টাকা আর ফেরত এল না। উল্টে যাঁকে টাকা দেওয়া হয়েছিল, তিনিই এখন যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছেন! ফোনে যোগাযোগ নেই, দেখা নেই, সামনে এসে জবাব দেওয়াও নেই। আর শেষ পর্যন্ত 45 জন উপভোক্তা একসঙ্গে পৌঁছে গেলেন থানায়। এখন তাঁদের একটাই প্রশ্ন—কাটমানির টাকা ফেরত দেওয়ার কথা বলে যদি নেতা বেপাত্তা হয়ে যান, তাহলে কি এবার পুলিশের কলার ধরেই তাঁকে থানায় আনতে হবে? আর পুলিশই কি আদায় করবে সেই টাকা?

TMC leader goes missing after promising to return cut money

Advertisement