Advertisement

Cooch Behar News: Suvenduর থেকে বাঁচতে সালিশি সভায় ভুল স্বীকার করে আড়াই লক্ষ Cut Money ফেরত TMC নেতার! পাপের ফল!

একটা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা। কারও আশা ছিল একশো দিনের কাজের টাকা, কারও প্রয়োজন ছিল সরকারি প্রকল্পের ঘর, আবার কেউ ভেবেছিলেন জব কার্ড কিংবা সরকারি অনুদানের সাহায্যে সংসারের অভাব কিছুটা মিটবে। কিন্তু অভিযোগ, সেই সরকারি সুবিধা পাওয়ার পথেই বাধা হয়ে দাঁড়িয়েছিল কিছু টাকা। সুবিধা পেতে গেলে দিতে হতো অতিরিক্ত টাকা। দিনের পর দিন সেই টাকা ফেরতের দাবি উঠেছে। কিন্তু তাতে কাজ হয়নি। অবশেষে এমন পরিস্থিতি তৈরি হল, যেখানে গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে টাকা ফেরত দিতে বাধ্য হলেন একজন প্রাক্তন জনপ্রতিনিধি। শুধু তাই নয়, প্রকাশ্য সভায় ভুল স্বীকার করে ৩০ জনের হাতে ফিরিয়ে দেওয়া হল প্রায় আড়াই লক্ষ টাকা। আর সেই টাকা ফেরানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ সত্যি? যদি সত্যিই টাকা নেওয়া হয়ে থাকে, তাহলে এতদিন কেন ফেরত দেওয়া হল না? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই টাকা ফেরত দেওয়ার পর কি গোটা ঘটনার দায় শেষ হয়ে গেল?

TMC leader returns cut money

Advertisement