একসময় বাংলা আবাস যোজনার বাড়ি কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি তোলার অভিযোগ উঠেছিল। আর ২০২৬-এর ভোটে রাজ্যে পালাবদলের পর চাটাই পেতে বসে খাতা মিলিয়ে সেই সব আবেদনকারীদের টাকা গুনে গুনে ফেরত দিলেন তৃণমূল নেতা। প্রকাশ্যে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নাম করে ৫০০০ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল ওই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গ্রামবাসীদের চাপে পড়ে প্রকাশ্যে হাতজোড়ো করে ক্ষমা চেয়ে কাটমানির টাকা গ্রামবাসীদের ফেরত দিলেন ওই তৃণমূল সদস্য। পাকে পড়ে পঞ্চায়েত সদস্যের দাবি, দলের শীর্ষ নেতৃত্বের চাপে এই টাকা তোলা হয়েছিল এমনকি এই টাকা তুলে পঞ্চায়েতে জমা দিয়ে আসতে হয়েছিল তাঁকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সাগর বিধানসভার নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের পাতিবুনিয়া এলাকায়।
TMC leader returns cut money from Bangla housing scheme installment