রাজ্যে সরকার পরিবর্তনের পর ইতিমধ্যেই এমন অনেক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন, যাঁদের বিরুদ্ধে তৃণমূল আমলে তোলাবাজির অভিযোগ ছিল। ক্রমশই দীর্ঘ হয়েছে সেই তালিকা। সেই তালিকায় আরও এক সংযোজন। তোলাবাজির অভিযোগে এবার গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুলিশের জালে চন্দননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ওমপ্রকাশ মাহাতো।
Tmc leaders arrested for extortion after government change in state