'পুজোর দিনগুলোতে ছোট ছোট ছেলেমেয়েরা বেরোবে, একটু চিকেন রোল খাবে না, সেদ্ধ ডিম খাব না তা হয়? এগুলো বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার।' বাগেশ্বর বাবার আমিষ মন্তব্য নিয়ে বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ' সরকার যা নির্দেশ দেবে মানুষ মানতে বাধ্য। কিন্তু এ সরকার আসার পর মাঝেমাঝে এমন কিছু উক্তি বেরিয়ে আসছে, যাতে বাংলার হৃদয় ভেঙে যাচ্ছে। দেখলাম একজন বাবা বলেছেন পুজোর সময় আমিষ খাওয়া চলবে না। কোথাও লেখা নেই আমিষ খাওয়া যাবে না, আমরা অষ্টমীতে ভোগ খাই, নবমীর দিন লুচি তরকারি খাই, তারপর আনন্দ করে মাছ মাংস খাওয়া হয়। মাছ মাংস খাওয়া যদি অপরাধ হয়, তাহলে তারাপীঠ থেকে শুরু করে বহু জায়গায় ভোগ নিবেদন করা হয় কেন ? এই বিষয়ে আমার তীব্র আপত্তি আছে। এরপরে তো আসবে বিয়ে বাড়িতেও মাছ-মাংস চলবে না। সংখ্যালঘুদের ঈদে বিরিয়ানি চলবে না। তখন কী হবে? এ বিষয়ে আমি মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করছি এবং তাঁর কাছে অনুরোধ করছি, আপনি নিজে ব্যক্তিগতভাবে বিষয়টি দেখুন। আপনারা সবে ক্ষমতায় এসেছেন। আপনাদের উপরে মানুষের ধারণাটা ভুল জায়গায় চলে যাচ্ছে।'
TMC MLA Madan Mitra Reaction On Bageshwar Baba Dhirendra Shastri Non Veg Controversy