তৃণমূলের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনল তৃণমূল! আর সেই অনাস্থা পাস করাতে একই দিকে দাঁড়াল তৃণমূল, বিজেপি এবং আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত সদস্যরা। তাহলে কি দলের অন্দরের ক্ষোভই শেষ পর্যন্ত তৈরি করে দিল এক নতুন রাজনৈতিক সমীকরণ? নাকি এর নেপথ্যে রয়েছে আরও বড় কোনও রাজনৈতিক বার্তা? কারণ যে পঞ্চায়েতে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠ দল, সেখানেই শেষ পর্যন্ত তৃণমূল প্রধানকে সরতে হল বিরোধী বিজেপি এবং আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত সদস্যদের সমর্থনে। পুরুলিয়ার এই ঘটনা তাই শুধু একজন পঞ্চায়েত প্রধানের অপসারণের ঘটনা নয়, বরং স্থানীয় রাজনীতিতে সংখ্যার অঙ্ক কীভাবে মুহূর্তে বদলে যেতে পারে, তারও একটা ছবি।
TMC passes no confidence motion against its own pradhan in Purulia