দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড করা হল শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে। আরজি কর-কাণ্ডের সময় দলবিরোধী কথা বলার অভিযোগে শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়। অন্যদিকে, ভাঙড়ে সওকত মোল্লার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সাসপেন্ড হয়েছেন আরাবুল।