ডিমের ভয়ে মাথায় হেলমেট তৃণমূল নেতার! জনরোষের আঁচ এতটাই প্রবল যে চারচাকা গাড়িতে থাকা পুলিশকেও নিতে হয়েছে অতিরিক্ত সতর্কতা। একসময় যাঁর দাপটে কাঁপত রাজনৈতিক মহল, আজ তাঁকেই ঘিরে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। থানার গেটের বাইরে অপেক্ষায় ডিম হাতে বিক্ষুব্ধ জনতা, আর ভেতরে উত্তেজনার পারদ চড়ছে মুহূর্তে মুহূর্তে। ‘চোর চোর’ স্লোগানে মুখর চারদিক। অভিযুক্ত নেতাকে এক ঝলক দেখার অপেক্ষায় ভিড়, আর সেই সঙ্গে ক্ষোভ উগরে দেওয়ার প্রস্তুতি। জনতার রোষ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তারই যেন এক জীবন্ত ছবি ধরা পড়ল এদিন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে অভিযুক্তকে নিরাপদে বের করে আনাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বর্তমানে দিকে দিকে ডিম নিয়ে তৃণমূল নেতাদের ওপর হামলার ঘটনা ঘটছে। আর সেই হাত থেকে বাঁচার কারণেই মাথায় হেলমেট হয়ে উঠেছে একমাত্র রক্ষাকবচ।
Trinamool Congress leader wears helmet fearing egg attack