Advertisement

'এই তুই বেশি উড়ছিস, চপ একদম', থানার সামনে দুই BJP নেতার তুলকালাম লেভেলের ঝামেলা দেখুন!

‘এই তুই বেশি উড়ছিস, চপ একদম!’—থানার সামনেই দুই বিজেপি নেতার তুলকালাম কাণ্ড! পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, শেষ পর্যন্ত দুই নেতাকে ধমক দিয়ে থামাতে হল পুলিশকে। ক্ষমতায় আসতে না আসতেই দলের অন্দরমহলের গোষ্ঠীদ্বন্দ্ব যে আর ঘরের চার দেওয়ালের মধ্যে নেই, তারই যেন প্রকাশ্য ছবি দেখা গেল। একদিকে পার্টি অফিসে ভাঙচুর, অন্যদিকে থানার দরজায় দাঁড়িয়েই দুই নেতার একে অপরের দিকে আঙুল তুলে তুমুল বচসা। প্রশ্ন উঠছে, জেলা সভাপতি বদলের পরেই কি ফের মাথাচাড়া দিল পুরনো গোষ্ঠীকোন্দল? নাকি এতদিন চাপা থাকা বিবাদ এবার একেবারে বিস্ফোরণের আকার নিল? এক ঝলকে দেখুন সেই ভিডিও।

Two BJP leaders clash in front of police station

Advertisement