Advertisement

Typhoon Saola makes landfall in southern China: ভারতের সঙ্গে গণ্ডগোল, এদিকে সুপার টাইফুন 'সাওলা' দাপটে চিন ল্যাজে গোবরে

তবে এই ভয়ঙ্কর ঝড়ের আঁচ আগেই পেয়েছিল প্রশাসন। তাই আগে ভাগেই ব্যাপক ব্যবস্থাও নেওয়া হয়। গুয়াংদং থেকে কয়েক লক্ষ মানুষকে আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদে। পরিস্থিতির দিকে নজর রেখে আগে থেকেই প্রস্তুতি শুরু করে প্রশাসন। আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়, স্কুল, কলেজ। জানা গিয়েছে, 1949 সালের পরেই এটি চিনে সব থেকে বড় ঘূর্ণিঝড়। এই ঝড়ের তীব্রতা এতোটাই ছিল যে, শেনঝেন, হংকং এবং ম্যাকাওয়ের উপর দিয়েও ঝোড়ো হাওয়া ক্রমাগত বইতে থাকে। তাণ্ডবে তছনছ হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। এ পর্যন্ত ঝড়ে গাছ পড়ে এক জন মারা গিয়েছে, বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

Typhoon Saola makes landfall in southern China

Advertisement