Advertisement

হিন্দুদের উত্‍সব নিয়ে মালদায় 'উস্কানি' মৌলানার, VIRAL VIDEO

ফের একবার মুসলিমদের হেনস্থার অভিযোগ তুলে উস্কানিমূলক মন্তব্য করেছেন জারজিশ আনসারি। তাঁর প্রশ্ন, 'তোমাদের লঙ্গর, ভাণ্ডারা, বাঁক কাঁধে নিয়ে হাঁটা, হোলি খেলা, সবই তো রাস্তায় হয়। আমাদের নমাজ পাঠ রাস্তায় হবে না কেন?' বাংলার কালিয়াচকে এসে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন এই ইসলাম ধর্মগুরু। মৌলানা বলেন, 'উত্তরপ্রদেশে জুম্মার দিন রাস্তায় ৫ মিনিট নমাজ পড়তে দেওয়া হয় না। আমাদের মসজিজের ভিতরেই নমাজ পাঠ করতে বলা হয়। হিন্দুদের ভাণ্ডারা বা কাঁওয়ার যাত্রীদের তো এমন কিছু নির্দেশ দেওয়া হয় না। ওঁরা রাস্তা দিয়ে বাঁক কাঁধি নিয়ে যানজট সৃষ্টি করে যাবে কিন্তু আটকানো হয় না।'

Advertisement
POST A COMMENT