দেশজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। আর সেই আবহেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর একটি ভিডিওকে কেন্দ্র করে তৈরি শুরু হয়েছে ব্যাপক চর্চা। নিশ্চয় ভাবছেন স্বাধীনতা দিবসের আবহে আবার সাংসদ মহুয়া মৈত্রের ভিডিও ঘিরে চর্চা কেন? নিশ্চয় প্রশ্ন উঠছে, হঠাৎ কী হল? এই বিষয়ে ভিডিওতে মহুয়া জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় তিনি কৃষ্ণননগর সার্কিট হাউজে পৌঁছন। সেখানে রাতে থাকার কথা তাঁর। কিন্ত আচমকাই নাকি তাঁকে সার্কিট হাউজ ছাড়তে বলা হয়, এমনটাই দাবি মহুয়ার। শুধু তাই নয় রাতেই সার্কিট হাউজের সামনে একদল জনতা জড়ো হয়ে জয় শ্রীরাম স্লোগান দেয় বলে জানান তিনি। এমনকী সেই সময় সেখানে কোনও নিরাপত্তাও ছিল না বলে দাবি তাঁর।
Video controversy over TMC MP Mahua Moitra on Independence Day