আসন্ন ২৩ এপ্রিল। বাংলার রাজনৈতিক ক্যালেন্ডারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশাসনিক এবং নিরাপত্তা মহলে। মোট ১৫২টি আসনে ভোট হবে এই পর্বে, আর সেই ভোটকে ঘিরে যাতে কোনওরকম অশান্তি, ভীতি প্রদর্শন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী—সিএপিএফ।
Voting preparations for bengal legislative assembly elections phase one on april 23