Advertisement

'এমন কোনও কাজ করবেন না,যাতে...' প্রাইভেট স্কুল, কলেজগুলিকে কী হুঁশিয়ারি শুভেন্দুর? দেখুন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আকাশছোঁয়া মাস মাইনে, হাত খুলে নম্বর দেওয়া নিয়ে এতদিন সরব হতেন সাধারণ মানুষই। তবে এবার এই প্রসঙ্গে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেখানেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব যে অর্থনৈতিক ভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন। এমন কোনও কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, কোনও সাধারণ বাড়ির ছেলেমেয়েরা অসুবিধার মধ্যে পড়ে, এটা করবেন না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়া খুবই সহজ। মূল্যায়ন এবং কৃতকার্য হওয়া আরও বেশি সহজ। দয়া করে মূল্যায়নের ক্ষেত্রে একটু সঠিক যত্নবান হোন। মেধা অনুযায়ী তার মূল্যায়ন হওয়া দরকার হয়েছে। না হলে প্রতিযোগিতায় যখন আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারা তখন বেসরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে অসম প্রতিযোগিতায় ছিটকে যাচ্ছে। এঁটে উঠতে পারছে না। এক্ষেত্রেও একটা সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার।'

Advertisement
POST A COMMENT