বর্ষার মাঝামাঝি সময়ে আবারও বড়সড় আবহাওয়ার বদলের ইঙ্গিত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, এই নিম্নচাপ আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হতে পারে। আর তার সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের উপর। সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সপ্তাহের শুরুতেই ভিজতে চলেছে গোটা বাংলা।
Weather change expected in mid monsoon with cyclone strengthening