আকাশের মুখ ভার! উৎসবের রেশ কাটতে না কাটতেই আবহাওয়ার মঞ্চে শুরু হতে চলেছে নতুন নাটক। কোথাও ঘূর্ণাবর্তের প্রভাব, কোথাও মেঘের আনাগোনা, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব না থাকলেও উত্তর-পূর্ব ভারতের ঘূর্ণাবর্ত এবং তার সংলগ্ন বাংলাদেশের আবহাওয়াগত পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়াচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আকাশে ধীরে ধীরে বদলের ইঙ্গিত মিলছে। প্রশ্ন একটাই, এই আবহাওয়ার পরিবর্তন কি বড়সড় দুর্যোগের বার্তা নিয়ে আসছে? ঝড়-বৃষ্টি কি ছন্দপতন ঘটাবে উৎসবের আনন্দে? নাকি আপাতত স্বস্তির আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে এগোবে আবহাওয়ার পালাবদল?
weather changes in north and south bengal with possibility of rain and thunderstorms