মহালয়ার দিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। তবে দু-এক জায়গায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি হতে পারে। তবে তার আগে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
Weather forecast for Mahalaya day in South and North Bengal