দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে ক্রমশ শুষ্ক আবহাওয়া গরম ও তাপমাত্রা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধঝবার থেকে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বিখ্যাতভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা। গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে।আগামী ২৪ ঘন্টায় বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। গরম বাড়বে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
weather forecast for south bengal showing dry conditions and rise in temperature