আগামিকাল ৪ জুলাই থেকেই দুই বঙ্গে বাড়বে দুর্যোগ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে দুদিনের সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণবঙ্গের বেশি প্রভাব পড়তে চলেছে। আগামী ৪ ও ৫ জুলাই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়া ও হাওড়াতে। বাকি কলকাতা-সহ সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
Rain Forecast Of West Bengal