Advertisement

West Bengal Weather Update: 24 ঘণ্টায় আবহাওয়ার বড় ভেল্কি! ফের ঝড়-বৃষ্টিতে কাঁপবে কোন কোন জেলা?

সকাল থেকেই আবহাওয়া বেশ ঠান্ডা। বৃহস্পতিবার বেশ কিছু জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রাজ্যজুড়ে তৈরি হচ্ছে এক বড়সড় দুর্যোগের আবহ। আকাশে মেঘের ঘনঘটা, বজ্রবিদ্যুৎ আর দমকা হাওয়ার পূর্বাভাস ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, আগামী 3 দিন রাজ্যের বেশিরভাগ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। শুধু ঝড়বৃষ্টি নয়, একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

weather update on storms and hail in west bengal

Advertisement