Advertisement

West Bengal Weather News: আবহাওয়া বড় আপডেট! 6 জেলায় High Alert! আপনার জেলায় কখন আছড়ে পড়বে 'দানব' ঝড়-বৃষ্টি?

পরপর দুই দিন বিকেল-সন্ধ্যের দিকে কোনও কোনও জায়গায় বৃষ্টির দেখা মিললেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি যেন পিছু ছাড়ছে না। স্বস্তি দিতে কবে আসবে ঝেঁপে বৃষ্টি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্নমহলে। এরই মধ্যে লেটেস্ট ওয়েদার ফোরকাস্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার হাওয়া অফিস জানায়, শুক্রবার ও শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। পয়লা জুন থেকে কার্যত ফের গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরবে।

Weather update six districts on high alert for storm and rain

Advertisement