Advertisement

West Bengal Weather: আবহাওয়ার বড় আপডেট! বাংলায় আরও ঝড় বৃষ্টির প্রলয়ের বিপদ ধেয়ে আসছে?

আবহাওয়ায় পরিবর্তন ইতিমধ্যেই অনুভূত হচ্ছে। ভোরের দিকে হালকা শীতল আমেজ। কখনও আবার শরীরে জমছে বিন্দু বিন্দু ঘাম। Diwali চলে গিয়েছে। সামনেই জগদ্ধাত্রী পুজো। এরই মধ্যে বৃহস্পতিবার ওয়েদারের নয়া আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে এই সপ্তাহে উপকূলবর্তী জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস আরও জানাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারাচ্ছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনাও তৈরি হচ্ছে। আন্দামান সাগরের ঘুনাবর্ত শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান। এটি শুক্রবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা থাকছে। তবে এই সিস্টেমের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কতটা থাকছে, তার উপরে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

Weather update with rains forecast in South Bengal

Advertisement