Advertisement

ECI: নির্বাচন কমিশনার Gyanesh Kumar কে Go Back TMC কর্মীদের, হোটেল ঘিরে সেকি তুলকালাম!

রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। দিনক্ষণ ঘোষণা না্ হলেও শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এরই মাঝে রবিবার কলকাতায় পা রেখেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ও রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। এদিকে জ্ঞানেশ কুমার কলকাতায় পা রাখতেই বিক্ষোভের পরিবেশ। রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি নেতৃত্বে TMC কর্মী সমর্থকরা কমিশনের ফুলবেঞ্চ-সহ জ্ঞানেশ কুমারের উদ্দেশে দিলেন গো ব্যাক স্লোগান। রাস্তার ধারে কালো পতাকা ও মুখে গো ব্যাক স্লোগান নিয়ে বিক্ষেোভ দেখান তাঁরা। চলুন সেই ছবি দেখে নেওয়া যাক।

West Bengal assembly election preparations intensify as chief election commissioner arrives in Kolkata

Advertisement