Advertisement

WBCS, IAS, ব্যাঙ্ক সহ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? টিউশন ফি বাবদ ৩০ হাজার টাকা পাবেন, জেনে নিন

রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিক্ষাক্ষেত্রের উন্নতি সাধনের জন্য একাধিক প্রস্তাব পেশ করার পাশাপাশি, পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। স্বপন দাশগুপ্ত প্রস্তাব দেন, কলেজের যে পড়ুয়ারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাঁদের এককালীন ৩০ হাজার টাকা দেওয়া হবে। তিনি বলেন, "সরকারি ও সরকারপোষিত কলেজের ছাত্র-ছাত্রী যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেঁর এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য আমি ৩০ কোটি টাকার অর্থ-বরাদ্দের প্রস্তাব করছি।" এছাড়াও, রাজ্য পরিচালিত বিদ্যালয়গুলিতে কর্মরত প্যারা-টিচারদের মাসিক বেতন ৫০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ফলে দীর্ঘদিন ধরে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে সরব এই শিক্ষকরা বড়সড় স্বস্তি পেলেন।

West Bengal Education Budget 2026

Advertisement
POST A COMMENT