রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। অন্যদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার আরও বড় এক খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের দিন থেকে গণনা পর্যন্ত পুরো সময়ে রাজ্যে শান্তি বজায় রাখতে ২,০০০-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর প্রায় আড়াই লাখ সদস্যকে মোতায়েন করা হতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্নমহলে। অনেকেই মনে করছেন, অশান্তি এড়িয়ে রাজ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে কমিশন যে বদ্ধ পরিকর, তা এত পরিমাণ বাহিনী নিয়োগের সিদ্ধান্ত থেকেই স্পষ্ট।
West Bengal election commission may deploy over 250000 central forces