আজ থেকে আগামী ৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ৯ তারিখ থেকে বাড়বে বৃষ্টি। মূলত উপকূলের জেলা এবং পূর্ব দিকে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৯ তারিখ পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এবং আগ থেকেই রাজ্যজুড়ে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। কালীপুজো ও দীপাবলি অর্থাৎ আগামী ৯ ও ১০ তারিখ আমাদের রাজ্যে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।
West Bengal Kali Puja 2026 Weather And Rain Forecast