Advertisement

Mahalaya র দিন কোথায় কেমন বৃষ্টি ? জানুন Weather Forecast

এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। যার ফলে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আজ কেবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনায়। আগামী ২২ তারিখ দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে এবং আগামী ২৩ তারিখ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য।

Advertisement
POST A COMMENT