Advertisement

বাস ভাড়া বাড়ছে, স্পষ্ট ইঙ্গিত Arjun Singh এর, বারবার বুক করে সফর না করলে যাত্রীকে সাসপেন্ডও! শুনুন

বাস ভাড়া বাড়ছে শীঘ্রই। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের মন্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট। তাঁর কথায়, 'বাস পরিষেবা ভাল করতে হলে শুধু সরকারি বাস চালিয়ে তা সম্ভব নয়। প্রাইভেট বাসও প্রয়োজন। সরকারি বাস ও প্রাইভেট বাস, দুটোই লাগবে। আসলে অনেকের মধ্যে একটা মানসিকতা রয়েছে, সরকারি সম্পত্তি, ভাঙচুর করলে, ডিজেল চুরি করলেও অসুবিধা নেই। সরকারি সম্পত্তি মানে আমার সম্পত্তি। এটা থেকে বেরতে হবে। এবং প্রাইভেট অপারেটরদেরকেও পরিষেবা ভাল করার বিষয়টি দেখতে হবে। তাদের যদি দাবি ন্যায্য দাবি হয়, তা খতিয়ে দেখা উচিত। ডিজেলের দাম বেড়েছে, ড্রাইভারের মাইনে বেড়েছে। আপনি যদি চান, আপনার বাসস্ট্যান্ড এসি হোক, তা হলেও তো খরচ আছে। বিদ্যুতের বিল আছে। সেই টাকা আসবে কোত্থেকে? আপনি যদি চান এসি বাসে উঠবো, তাতে তো খরচ আছে। সিটি ফ্লো তো চলছে, মানুষ পয়সা দিয়ে উঠছে।' এছাড়াও মন্ত্রী জানালেন, আপনি যদি নিজের আধার কার্ড দিয়ে ৩ বার বুকিং করেও না সফর করেন, তা হলে ৬ মাসের জন্য আপনার বাস সফর আমরা সাসপেন্ড করে দেব।

Transport Minister Arjun Singh On Bus Fare Hike And Government Bus Passenger Ban Issue

Advertisement
POST A COMMENT