Advertisement

Rain Forecast: ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি; জারি সতর্কতা

এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়া, ও দুই ২৪ পরগনাতে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে, ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। ২৬ তারিখ পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। কোথাও ভারী, কোথাও মাঝারি।

Latest Rain Forecast Of West Bengal

Advertisement
POST A COMMENT