আজই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। পরবর্তীতে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আগামী ২২ তারিখ নাগাদ শক্তি বাড়িয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আগামী ২২ থেকে ২৫ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। প্রধানত উপকূলের জেলা এবং পশ্চিমের কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ২৩ থেকে ২৪ তারিখ বৃষ্টিপাত কিছুটা বাড়বে। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
Latest Updates Of West Bengal Weather And Deep Depression