অতি গভীর নিম্নচাপটি বর্তমানে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যেই ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই আমাদের রাজ্যের সমস্ত মৎস্যজীবীকে আগামী ২৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবং আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
Latest Weather Updates Of West Bengal