নভেম্বর মাস প্রায় শেষের পথে। আর মাসের শেষ সপ্তাহে রাজ্যজুড়েই ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। সকাল এবং সন্ধ্যায় অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। রাতের দিকে নামছে তাপমাত্রার পারদ। তবে দিনের বেলায় এখনও খুব বেশি শীত অনুভূত হচ্ছে না। এরই মধ্যে রাজ্যের আবহাওয়া নিয়ে বড়সড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাত দিন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির উল্লেখযোগ্য কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রেও খুব একটা বড়সড় ওঠানামার সম্ভাবনা নেই।
West Bengal weather forecast for late November