তীব্র গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তির মাঝেই খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৮ ও ২৯ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হওয়ারও সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের পাঁচটা জেলায় যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলছে তা আজ ও আগামিকাল জারি থাকবে, তারপর কিছুটা কমতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রেও আগামী ২৮ ও ২৯ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।
West Bengal Rain Forecast