Advertisement

West Bengal Weather News: নিম্নচাপের ভ্রুকুটি, হু হু করে ঢুকছে জলীয় বাষ্প! বৃষ্টিতে ভেস্তে যাবে মোদির ব্রিগেড?

বঙ্গে এখন ভরা বসন্ত। চারদিকে বসন্তের আবহ, আর সেই আবহের প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও। কোথাও রোদ, কোথাও আবার মেঘ—মাঝেমধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের আবহাওয়া নিয়ে সর্বশেষ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকেও প্রচুর জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসছে। এই দুই আবহাওয়াজনিত কারণের মিলিত প্রভাবেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

West Bengal weather update with spring season effects

Advertisement