আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের সব জেলায় দমকা হাওয়া। কোথাও কোথাও ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া। মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়াতে, সতর্কতা।বৃহস্পতিবার, ৯ এপ্রিল সকালবেলা উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং-এ। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১০ এপ্রিল তারিখ থেকে স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ২৩ এপ্রিলের আগে আর মাত্র দুটো রবিবার। আগামী রবিবার, ১২ এপ্রিল মেগা মিছিল অবশ্যই থাকবে। সেক্ষেত্রে তীব্র গরমের অস্বস্তিতেই সারতে হবে মিছিল।দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও নদিয়া জেলায় বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলি ছাড়াও, বাকি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করে IMD-র তরফে জানানো হয়েছে, এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
Windy weather with gusts up to 60 km per hour expected across West Bengal