Advertisement

Bengal Weather News: হুড়মুড়িয়ে নামল তাপমাত্রা! শহরে কনকনে শীতের আমেজ, কত ডিগ্রিতে নামল পারদ?

শীতের হিমেল পরশ অব্যাহত। গোটা রাজ্য জুড়েই শীতের আমেজ। শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ভালোই অনুভূত হচ্ছে শীত। তবে শীতের আমেজ কি এভাবেই অব্যাহত থাকবে, নাকি ফের কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বদলে দিতে পারে বাংলার আবহাওয়া? এইসব জল্পনার মাঝেই আবহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহেই তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে। অনেক জেলাতেই ২ ডিগ্রী করে নেমেছে তাপমাত্রা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও শুক্রবারের তুলনায় শনিবার এক লাফে তাপমাত্রা নেমেছে কয়েক ডিগ্রি। শুক্রবার যেখানে শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে শনিবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও মূলত পরিচ্ছন্নই থাকবে আকাশ।

Winter chills continue in West Bengal

Advertisement