Advertisement

Bengal Weather News: জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় 24 ঘন্টায় অ্যাকশন শুরু! শীত ভুলে তুমুল প্রলয় ধেয়ে আসছে?

সকালে ঠান্ডা অনুভব হলেও, শীত যেন ধীরে ধীরে ইঙ্গিত দিচ্ছে—এবার বাংলা থেকে বিদায়ের সময় এসে গেছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিনে দাঁড়িয়ে আবহাওয়ার দিকে তাকালেই স্পষ্ট হয়ে উঠছে এই ছবি। রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমেছে তাপমাত্রা, তবে শীতের আমেজ মূলত সকাল ও সন্ধ্যাতেই সীমাবদ্ধ।

Winter is gradually leaving Bengal this January

Advertisement