একদিকে অপারেশন টেবিলে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এক মহিলা। অন্যদিকে তাঁকে সুস্থ করে বাড়ি ফেরানোর আশায় বাইরে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। তাঁদের মনে তখন একটাই আশা, অপারেশন শেষ হলেই হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরবেন প্রিয়জন। কিন্তু সেই আশা যে মুহূর্তের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। অভিযোগ, অপারেশন চলাকালীনই নাকি চিকিৎসক জানিয়ে দেন, তিনি আর পারবেন না! এরপর কী ঘটেছিল অপারেশন থিয়েটারের ভিতরে? কেনই বা অস্ত্রোপচারের পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হল ওই মহিলার? শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। আর সেই মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে শুরু হল তুমুল বিক্ষোভ। উঠল অভিযুক্ত চিকিৎসককে পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিও। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল গোটা পরিস্থিতি।
woman dies after tumor operation in howrah nursing home