Advertisement

Weather Update: বাংলার এই কয়েকটা জেলার ভারী বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভাসাবে পুরো!

দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সর্তকতা। সোমবার, ৩ অগাস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। উইকন্ডে বৃষ্টির সম্ভাবনা ও পরিমান ব্যাপকতা বাড়বে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি।বঙ্গোপসাগরের নিম্নচাপ ছত্রিশগড়ের দিকে যাবে; ক্রমশ দুর্বল হবে। এই মুহূর্তে উত্তর ওড়িশা দক্ষিণ ঝাড়খন্ড এবং ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে বালেশ্বর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে কোথাও মেঘলা আকাশ ; আবার কোথাও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলাতে। বুধবার মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল কিছু জেলাতে। হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। বুধবার থেকে সোমবার পর্যন্ত আপাতত ঝড় বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।

Yellow alert of scattered rainfall in south Bengal continues

Advertisement