Advertisement

Khanakul Fighting: রণক্ষেত্র খানাকুল, ব্যাপক উত্তেজনা

খানাকুলে ধারালো অস্ত্র দিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যের উপর হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় খানাকুল গ্রামীণ হাসপাতাল চিকিৎসাধীন ওই ব্যক্তি। আহত ব্যক্তির নাম অরূপ দাস, তিনি খানাকুল এক পঞ্চায়েত সমিতির সদস্য ও রামমোহন ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। ঘটনাস্থলে খানাকুল থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন মহিলাদের অশ্লীল ছবি গোপনে ক্যামেরাবন্দি করত রাজেশ গুপ্তা নামে এক যুবক। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই খবর পৌঁছায় অরূপ দাসের কাছে। এরপর শনিবার সকালে রাজেশ গুপ্তার বাড়িতে বিষয়টি নিয়ে জানতে গেলে রাজেশ গুপ্তা ও অনুপ দাসের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, তারপর উত্তেজিত অবস্থায় রাজেশ গুপ্তা সহ তার পরিবারের অন্যান্য লোকজন অরূপ দাসের উপর চড়াও হয়। খবর পেয়ে স্থানীয় প্রধান টগরি দাস ঘটনাস্থলে স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। দুজনেই বর্তমানে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অভিযুক্তকে আটক করে। 

Attempt to kill a member of Panchayat Samiti in Khanakul

Advertisement