Advertisement

Purulia News মমতার Yuva Sathiর 1500 টাকা পেতে লাইনে BJP নেত্রী! Aaj Tak Bangla ধরতেই মুখে আজব যুক্তি

রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। আর তার আগে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই প্রকল্পের জন্য ফর্ম ফিল-আপ শুরু হয়ে গিয়েছে। যদিও রাজ্য সরকারের এই প্রকল্পের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে অনেক বিরোধী নেতানেত্রীকেই। তবে এবার যে চিত্র দেখা গেল তা কার্যত চমকে দেওয়ার মতো। যুবসাথীর ফর্ম ফিল-আপ-এর লাইনে বিজেপি নেত্রী। বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানে। যুব সাথীর জন্য আবেদন করতে দেখা গেল পুরুলিয়ার বান্দোয়ান মণ্ডল টু-এর সহ-সভানেত্রী মল্লিকা ভুঁইয়াকে। মল্লিকাকে যুবসাথীর আবেদনের লাইনে দেখে, অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি এই প্রকল্পের সুবিধা পেলে ভোটের আগে দলবদল করবেন তিনি? যদিও এই বিষয়ে বিজেপি নেত্রী মল্লিকার সাফ কথা, একজন ভারতবাসী হিসেবে অর্থাৎ দেশের নাগরিক হিসাবে তিনি সরকারি সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু তাঁর রাজনৈতিক দল যে বিরোধিতা করছে, তাতে তিনি পূর্ণ সমর্থন করেন। তাঁর এই যুক্তি অবশ্য, অবাক করেছে অনেককেই। মল্লিকা আরও জানান, তিনি একজন মাস্টার ডিগ্রির ছাত্রী। কোনও চাকরি পাননি। তাই তিনি বেকার ভাতার আবেদন করছেন।

yuva sathi scheme form fill-up line includes BJP leader in Purulia

Advertisement