Advertisement
বিশ্ব

Hormuz and Internet Cable: ভারত সহ বিশ্বের বড় অংশে ইন্টারনেট বন্ধ হতে পারে, হরমুজে ইরানের পরবর্তী টার্গেট ঘিরে আশঙ্কা

বিশ্বজুড়ে নানা সঙ্কট
  • 1/14

ইরান, ইজরায়েল ও আমেরিকার যুদ্ধে ইতিমধ্যেই বিশ্বজুড়ে নানা সঙ্কট তৈরি হয়েছে। ভারত সহ একাধিক দেশে এলপিজি সিলিন্ডারের সঙ্কট। 
 

পেট্রোল, ডিজেলের দামও ঊর্ধ্বমুখী
  • 2/14

তামাম দুনিয়ায় অশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে। ফলে পেট্রোল, ডিজেলের দামও ঊর্ধ্বমুখী। জিনিস পত্রের দামও চড়চড়িয়ে বাড়বে।
 

ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হয়ে যাবে? 
  • 3/14

এহেন যাবতীয় সঙ্কটের মধ্যেই এবার আরেকটি চাপের খবর হল ইন্টারনেট। প্রশ্ন উঠছে, বিশ্বের একটি বড় অংশে কি ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হয়ে যাবে? 
 

Advertisement
কোনও জাহাজকে যেতে দেওয়া হচ্ছে
  • 4/14

হরমুজ বন্দর ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ইরান। কোনও জাহাজকে যেতে দেওয়া হচ্ছে। ভারত, চিন সহ গুটি কয়েক দেশকে খানিক ছাড় দেওয়া হয়েছে। 
 

ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়বে
  • 5/14

যার জেরে বিশ্বের একটি বড় অংশ জ্বালানি সঙ্কটে ভুগছে। এবার হয়তো আরও খারাপ পদক্ষেপ করতে পারে ইরান। হরমুজ প্রণালীতে ইন্টারনেট কেবল বা তার কেটে দিতে পারে ইরান। এটা যদি হয়, তা হলে বিশ্বের একটি বড় অংশে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়বে।  
 

প্রচুর মাইন পুঁতে রেখেছে
  • 6/14

আশঙ্কার বিষয় হল, তেল পরিবহণ বন্ধ করার পরে ইরানের পরবর্তী টার্গেট হতে পারে ইন্টারনেট। কারণ ইরান হরমুজ প্রণালীতে সমুদ্রের নীচে প্রচুর মাইন পুঁতে রেখেছে। সেগুলি বিস্ফোরণ ঘটতে যে কোনও মুহূর্তে। 
 

 সমুদ্রের নীচে রয়েছে প্রচুর ইন্টারনেট কেবল
  • 7/14

তাই জাহাজগুলি বুঝতে পারছে না, কোথায় মাইন পোঁতা রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর সমুদ্রের নীচে রয়েছে প্রচুর ইন্টারনেট কেবল। বিশ্বের ইন্টারনেট পরিষেবার প্রায় সব ডেটাই ওই কেবলের মাধ্যমে প্রবাহিত হয়। ভিডিও কল থেকে শুরু করে চ্যাট, ব্যাঙ্কিং সার্ভিস, AI পরিষেবা।
 

Advertisement
সাগরের নীচে কম করে ১৭টি ইন্টারনেট কেবল
  • 8/14

লোহিত সাগরের নীচে কম করে ১৭টি ইন্টারনেট কেবল রয়েছে। গ্লোবাল টেলিকম সিস্টেম, ডেটা সেন্টার, ডিজিটাল পরিকাঠামো, নিউজ ওয়েবসাইট চলে ওই কেবলের মাধ্যমে। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার ইন্টারনেট ট্র্যাফিকের একটি বড় অংশ এই কেবল লাইনই শেয়ার করে। 

ভারতের আন্তর্জাতিক ডেটা সার্ভিসের সঙ্গে যুক্ত
  • 9/14

এই কেবল লাইন গিয়েছে হরমুজ প্রণালী হয়েই। পারস্য উপসাগরে বর্তমানে সক্রিয় সাবসি কেবলগুলির মধ্যে রয়েছে AAE-1, FALCON, Gulf Bridge International Cable System এবং Tata-TGN Gulf। এই কেবলগুলিই সরাসরি ভারতের আন্তর্জাতিক ডেটা সার্ভিসের সঙ্গে যুক্ত। 

 উপসাগরীয় দেশে বিশাল ডেটা সেন্টার
  • 10/14

Amazon, Microsoft ও Google-এর মতো বড় প্রযুক্তি সংস্থাগুলি সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি আরবের মতো উপসাগরীয় দেশে বিশাল ডেটা সেন্টার তৈরিতে বিপুল বিনিয়োগ করেছে। লক্ষ্য ছিল এই অঞ্চলকে AI পরবর্তী বড় কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

মেরামতির কাজ প্রায় অসম্ভব
  • 11/14

বর্তমানে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলি বন্ধ থাকায় কেবল মেরামতির কাজ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ভাঙা কেবল মেরামতের জন্য প্রয়োজনীয় বিশেষ জাহাজ নিরাপত্তার কারণে ওই এলাকায় ঢুকতে পারছে না। 
 

Advertisement
বন্ধ হয়ে যেতে পারে
  • 12/14

একটি দুর্ঘটনা, মাইন বিস্ফোরণ বা ইচ্ছাকৃতভাবে কেবল কেটে দেওয়া হলে পরিষেবা কয়েক সপ্তাহ বা এমনকী মাসের জন্য বন্ধ হয়ে যেতে পারে।
 

 কেবলগুলি অগভীর জলে রয়েছে
  • 13/14

হরমুজ প্রণালীর সরু অংশে জলের গভীরতা মাত্র প্রায় ২০০ ফুট, ফলে কেবলগুলি অগভীর জলে রয়েছে। যা আরও ঝুঁকিপূর্ণ। 
 

ইরানের পরবর্তী টার্গেট নিয়ে আশঙ্কা
  • 14/14

যদিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, ইরান এই কেবলগুলিকে টার্গেট করবে কিনা, তবে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement