Pakistan Hospital Fire: পাকিস্তানের হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৫ সদ্যোজাত

পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবারের এই ঘটনায় ১৫ সদ্যোজাতের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কীভাবে হাসপাতালের গাইনি বিভাগে আগুন লাগল?

Advertisement
পাকিস্তানের হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৫ সদ্যোজাতইসলামাবাদের হাসপাতালে আগুন
হাইলাইটস
  • ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড
  • এই ঘটনায় ১৫ সদ্যোজাতের মৃত্যু হয়েছে
  • কীভাবে হাসপাতালের গাইনি বিভাগে আগুন লাগল?

পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবারের এই ঘটনায় ১৫ সদ্যোজাতের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, AC থেকেই হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। 

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, ওই সরকারি হাসপাতালের নাম পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস। সেখানকার গায়েনেকোলজি ওয়ার্ডে আগুন লেগেছিল। সেখানে মোট ১৬ নবজাতক ছিল। মাত্র একজন শিশুকেই বাঁচানো সম্ভব হয়েছে। বাকি ১৫ জনই ঝলসে গিয়েছিল। 

ইসলামাবাদের ওই সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, গায়েনেকোলজি ওয়ার্ডের AC-র কম্প্রেসর ফেটে গিয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয় এবং বিধ্বংসী আগুন লেগে যায় ওই ওয়ার্ডে। 

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৪ জন সদ্যোজাত সম্পূর্ণরূপে ঝলসে গিয়েছিল তৃতীয় তলের ওই গাইনি ওয়ার্ডে।  দ্রুতই বিপর্যয় মোকাবিলা টিম এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। গোটা উদ্ধার প্রক্রিয়ায় ৬টি দমকলের গাড়ি আসে, তাদের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। 

ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনের তরফে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে। কী কারণে এই আগুন লাগল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement